নিউজ প্রবাসী ডেস্ক
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন করে প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করা হয়। নির্ধারিত মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়াসহ সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া স্বর্ণালঙ্কার তৈরির ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। অলঙ্কার বিক্রির নির্ধারিত মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নিউজ প্রবাসী ডেস্ক