নিউজ প্রবাসী ডেক্স :

আসন্ন রমজান উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান-কে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে জামায়াতের একটি প্রতিনিধি দল তাদের পক্ষ থেকে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করে। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি ইফতার মাহফিলের আয়োজন নিয়ে আলোচনা হয়।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা আব্দুল হালিম। তারা জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি দলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
জামায়াত নেতারা প্রধানমন্ত্রীকে সপরিবারে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানান। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts