
নিউজ প্রবাসী ডেক্স :
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশীদ অভিযোগ করেছেন যে, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর সিদ্ধান্তটি কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন ছাড়াই নেওয়া হয়েছিল।
সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বক্তব্যে তিনি বলেন, তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ব্যক্তিগতভাবে ফোন করে দূতাবাসগুলোকে রাষ্ট্রপতির ছবি নামানোর নির্দেশ দেন। এ বিষয়ে কোনো লিখিত আদেশ বা সরকারি নোটিফিকেশন জারি করা হয়নি বলেও দাবি করেন তিনি।
আইনজীবী মহসিন রশীদ বলেন, যদি এটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত হতো, তাহলে তা গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হতো। কিন্তু কোনো ধরনের ঘোষণা ছাড়াই এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে, যা প্রশ্নের জন্ম দেয়।
তিনি আরও জানান, রাষ্ট্রপতি নিজে এ বিষয়ে অবগত ছিলেন কি না বা এমন কোনো নির্দেশ দিয়েছিলেন কি না—সে সম্পর্কেও তিনি নিশ্চিত নন। বিষয়টি রাষ্ট্রীয় শিষ্টাচার ও প্রশাসনিক প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন এই জ্যেষ্ঠ আইনজীবী