নিউজ প্রবাসী ডেক্স :

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে কঠিন সিদ্ধান্তের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
নিউ ইয়র্ক টাইমস-এর বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের সামনে এখন দুটি পথ খোলা—যুদ্ধ চালিয়ে যাওয়া অথবা সরে দাঁড়ানো; তবে দুটিই ঝুঁকিপূর্ণ।
যুদ্ধ চালিয়ে গেলে যুক্তরাষ্ট্রের জন্য বাড়বে প্রাণহানি, অর্থনৈতিক চাপ এবং মিত্রদের সঙ্গে সম্পর্কের টানাপড়েন। অন্যদিকে, যুদ্ধ থেকে সরে দাঁড়ালে ইরানের পারমাণবিক কর্মসূচি বড় হুমকি হয়ে উঠতে পারে।
এরই মধ্যে ইরান বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে প্রভাব ফেলেছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধে কিছু সামরিক সাফল্য পেলেও এখনো ইরানের শাসনব্যবস্থায় বড় কোনো পরিবর্তন আসেনি। ফলে ট্রাম্প প্রশাসনকে এখন খুবই জটিল সিদ্ধান্ত নিতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts