নিজস্ব প্রতিবেদ :

বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় অবস্থিত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির-এর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতের কোনো এক সময় চারতলা ভবনটির বৈদ্যুতিক মিটারের সংযোগ তার কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে পুরো বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জানান, ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ শুরু হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে বিদ্যুতের তার চুরি করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts