নিউজ প্রবাসী ডেক্স :

টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার নলহরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন—অটোরিকশা চালক আকবর আলী (৫৫), যাত্রী মো. ওমর ফারুক (৫০) এবং মো. খোকন মিয়া (৬০)। তারা বিভিন্ন জেলার বাসিন্দা ছিলেন।
পুলিশ জানায়, জামালপুর থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি মধুপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালায় এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ধনবাড়ী থানার ওসি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts