নিউজ প্রবাসী ডেক্স :

এবারের ঈদযাত্রা শুরুতে স্বস্তিদায়ক থাকলেও শেষ মুহূর্তে এসে চিত্র বদলে গেছে। গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলের বিপুল সংখ্যক কারখানা একযোগে ছুটি দেওয়ায় সড়কে নেমে পড়ে হাজারো শ্রমিক, ফলে মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট।
বিশেষ করে চন্দ্রা, বাইপাইল ও সাভার এলাকায় প্রায় ২০ কিলোমিটারজুড়ে যানজট দেখা দেয়। এর মধ্যে হঠাৎ বৃষ্টি পরিস্থিতিকে আরও দুর্বিষহ করে তোলে, ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকেন যাত্রীরা।
রেলপথেও চাপ ছিল চোখে পড়ার মতো। অতিরিক্ত যাত্রীর কারণে ট্রেনের ভেতর ও ছাদ—দুই জায়গাতেই ছিল উপচেপড়া ভিড়। এর মধ্যে বগুড়ার সান্তাহারে ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়, যাত্রীদের পড়তে হয় অনিশ্চয়তায়।
নৌপথেও ঘটেছে দুর্ঘটনা। সদরঘাটে দুই লঞ্চের মাঝে একটি ইঞ্জিনচালিত নৌকা চাপা পড়ে একজন নিহত ও কয়েকজন নিখোঁজ হন।
অন্যদিকে পাটুরিয়া ঘাটে ঝড়ো হাওয়ার কারণে কিছু সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে আবহাওয়া স্বাভাবিক হলে চলাচল পুনরায় শুরু হয়।
সব মিলিয়ে সড়ক, রেল ও নৌ—তিন পথেই দুর্ভোগের মুখে পড়েছে ঈদে ঘরমুখো মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts