নিউজ প্রবাসী ডেক্স :

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান স্পষ্ট করে জানিয়েছেন, তার রাজনৈতিক ভবিষ্যৎ একমাত্র আওয়ামী লীগকেই ঘিরে। দল পরিবর্তনের কোনো ইচ্ছা তার নেই বলেও জানান তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব বলেন, জীবনে কখনো দল বদলের অভ্যাস ছিল না এবং ভবিষ্যতেও সে পথে হাঁটার পরিকল্পনা নেই। তার মতে, রাজনৈতিক আদর্শে স্থির থাকা গুরুত্বপূর্ণ।
বর্তমানে দেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ থাকলেও এটি স্থায়ী হবে না বলেই বিশ্বাস তার। তিনি মনে করেন, কোনো রাজনৈতিক দলকে দীর্ঘদিন দমিয়ে রাখা সম্ভব নয় এবং এটি গণতান্ত্রিক পরিবেশের জন্যও ভালো নয়।
২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হলেও সরকার পতনের পর তার রাজনৈতিক কার্যক্রম থেমে যায়। এরপর থেকে দেশের বাইরে অবস্থান করছেন তিনি।
তবে ভবিষ্যতে সুযোগ পেলে আবারও সক্রিয় রাজনীতিতে ফিরতে চান বলে জানিয়েছেন সাকিব। তার মতে, সুস্থ গণতন্ত্রের জন্য সব দলের সমান সুযোগ থাকা জরুরি এবং সেই পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts