
নিউজ প্রবাসী ডেক্স :
দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
বুধবার বিকাল সোয়া ৫টার দিকে ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটি ফেরিতে ওঠার অপেক্ষায় পন্টুনে দাঁড়িয়ে ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে ডুবে যায়।
জানা গেছে, বাসটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই কয়েকজন যাত্রী সাঁতরে উঠে আসতে সক্ষম হন।
ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে। পানির নিচে বাসটির অবস্থান শনাক্ত করা হয়েছে এবং তা উদ্ধারের চেষ্টা চলছে।