নিজস্ব প্রতিবেদক :

যশোর-এ মহান স্বাধীনতার মাস উপলক্ষে “মানবিক মানুষ গড়তে পাঠাগারের বিকল্প নেই” প্রতিপাদ্যে আলোচনা সভা ও সমাজকল্যাণ পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন-এর উদ্যোগে বুধবার (২৫ মার্চ ২০২৬) বিকালে যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ আয়োজন করা হয়। ফাউন্ডেশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, যশোর-এর চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক প্রফেসর মো. আফজাল হোসেন, জেলা শিক্ষা অফিসার মো. মাহফুজুল হোসেন এবং মনিরামপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ উত্তম কুমার রায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি মানবিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে পাঠাগারের ভূমিকা অপরিসীম। নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বই পড়ার বিকল্প নেই।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আটজন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে “ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন সমাজকল্যাণ পদক-২০২৬” প্রদান করা হয়। পদকপ্রাপ্তরা হলেন—
মরহুম অধ্যাপক ড. এম শমসের আলী (মরণোত্তর), ড. শেখ মিজানুর রহমান, যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. নজরুল ইসলাম, গ্রন্থাগার সেবক কাজী এমদাদুল হক, মাওলানা মো. ফারুক হোসেন, সমাজসেবক আলহাজ্ব সাহিকুল আজম (শাহিল), দাতা রিকশাচালক মো. শহীদুল ইসলাম এবং সামাজিক প্রতিষ্ঠান রাজফুল ওয়েলফেয়ার ট্রাস্ট।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আব্দুল গফুর। এতে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশ্বাস ওয়াহিদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ২৫ মার্চ ১৯৭১ সালের গণহত্যায় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts