নিউজ প্রবাসী ডেক্স :

রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির মর্মান্তিক ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম অন্যান্য সদস্যদের নিয়ে ৩ নম্বর ফেরিঘাট এলাকা ঘুরে দেখেন। এ সময় তারা দৌলতদিয়া বাস টার্মিনালে রাখা দুর্ঘটনাকবলিত ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটিও পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কমিটির সদস্যরা বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ ও বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।
তদন্ত কমিটির আহ্বায়ক বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন দাখিল করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সুপারিশ থাকবে।
উল্লেখ্য, গত বুধবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে ডুবে যায়। এ ঘটনায় উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
ঘটনার পরপরই জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ উদ্ধার কাজে অংশ নেয়। পরে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা জোরদার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts