নিউজ প্রবাসী ডেক্স :

ঢাকার আদালতে মকবুল হত্যা মামলার শুনানিতে সাবেক ডিজিএফআই মহাপরিচালক শেখ মামুন খালেদ তার চাকরি জীবনের একটি অংশকে “কালো অধ্যায়” হিসেবে উল্লেখ করেছেন। রিমান্ড শুনানির সময় তিনি জানান, দীর্ঘ ৪৪ বছরের কর্মজীবনে ডিজিএফআইতে দায়িত্ব পালনকৃত এক বছর আট মাস তার জন্য সবচেয়ে কঠিন ও অন্ধকার সময় ছিল।
বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে বিচারকের অনুমতি নিয়ে তিনি নিজের শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতার কথা তুলে ধরে অনুকম্পা প্রার্থনা করেন। তিনি বলেন, তার তিনটি পিএইচডি ও পাঁচটি মাস্টার্স ডিগ্রি রয়েছে এবং তিনি কখনও সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।
এদিকে রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে মামলার তদন্তে সম্পৃক্ততার অভিযোগ তুলে রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে একই ঘটনায় একাধিক দফায় রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। মামলাটি ২০২২ সালে বিএনপি কর্মী মকবুল হোসেন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা হয়।
শুনানির আগে আদালত প্রাঙ্গণে এক পর্যায়ে নিজের মেয়েদের সঙ্গে কথা বলতে গেলে দায়িত্বরত পুলিশ সদস্যের সঙ্গে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়, যা উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts