নিউজ প্রবাসী ডেক্স :

দীর্ঘদিনের প্রত্যাশা শেষে অবশেষে সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করল বগুড়া। আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচনের মাধ্যমে নতুন এই নগর প্রশাসনের যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর ভবনে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। এ সময় বগুড়াকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপান্তরের জন্য স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন সরকারপ্রধান।
১৮৭৬ সালে প্রতিষ্ঠিত বগুড়া পৌরসভা দীর্ঘ সময় ধরে দেশের অন্যতম বৃহৎ পৌরসভা হিসেবে পরিচিত ছিল। প্রায় দেড়শ বছরের পথচলার পর এবার তা পূর্ণাঙ্গ সিটি করপোরেশনে উন্নীত হলো। এর ফলে এটি দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে তালিকায় যুক্ত হয়েছে।
একই সফরে প্রধানমন্ত্রী বিচার ব্যবস্থার আধুনিকায়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ই-বেইলবন্ড কার্যক্রমও উদ্বোধন করেন। এর মাধ্যমে আদালত থেকে জামিনের কাগজপত্র দ্রুত কারাগারে পৌঁছানো সম্ভব হবে, যা বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাবে বলে আশা করা হচ্ছে।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি টিকাদান কর্মসূচি উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন কার্যক্রম উদ্বোধন এবং রাজনৈতিক সমাবেশেও অংশ নেন। দীর্ঘ প্রায় দুই দশক পর নিজের পৈতৃক বাড়িতেও যান তিনি।
সংশ্লিষ্টদের মতে, সিটি করপোরেশন ঘোষণার ফলে বগুড়ার অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা এবং অর্থনৈতিক কার্যক্রমে নতুন গতি আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts