নিউজ প্রবাসী ডেক্স :

টানা আট মাসের নিম্নমুখী প্রবণতা কাটিয়ে দেশের রপ্তানি খাতে অবশেষে ইতিবাচক পরিবর্তনের আভাস মিলেছে। সদ্য সমাপ্ত এপ্রিলে রপ্তানি আয় বেড়েছে উল্লেখযোগ্যভাবে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৩ শতাংশ বেশি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, এই এক মাসের শক্তিশালী পারফরম্যান্সই দীর্ঘদিনের পতনের ধারা থামাতে ভূমিকা রেখেছে। তবে সামগ্রিক চিত্র এখনো পুরোপুরি স্বস্তিদায়ক নয়। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে মোট রপ্তানি আয় আগের বছরের তুলনায় কিছুটা কম রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এক মাসের এই উত্থান ভবিষ্যতের জন্য ইতিবাচক সংকেত হলেও ধারাবাহিকতা বজায় রাখা বড় চ্যালেঞ্জ। বৈশ্বিক বাজার পরিস্থিতি, উৎপাদন ব্যয় এবং চাহিদার ওঠানামার ওপর নির্ভর করবে আগামী দিনের রপ্তানি প্রবৃদ্ধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts