নিউজ প্রবাসী ডেক্স :

ভারতের তামিলনাড়ু রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন জনপ্রিয় অভিনেতা বিজয় থালাপতি। তার নতুন দল ‘টিভিকে’ (তামিলাগা ভেট্রি কাজাগাম) প্রথম নির্বাচনেই সংখ্যাগরিষ্ঠতার খুব কাছাকাছি অবস্থানে রয়েছে।
দীর্ঘদিন ধরে রাজ্যটির রাজনীতি ডিএমকে এবং এআইএডিএমকে-র মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে এবার সেই ধারায় বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
চলতি নির্বাচনে বিজয়ের দল প্রায় ১০০ থেকে ১১৮ আসনের মধ্যে থাকার সম্ভাবনা তৈরি করেছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যার কাছাকাছি। ফলে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অন্যতম শক্তিশালী প্রার্থী হয়ে উঠেছেন।
রাজনীতিতে আসার আগে দীর্ঘ সময় ধরে সামাজিক কাজ ও সংগঠন গড়ে তোলেন বিজয়। তার ‘বিজয় মাক্কাল ইয়াক্কম’ ধীরে ধীরে শক্তিশালী রাজনৈতিক ভিত্তিতে রূপ নেয়। ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে দল গঠন করে তিনি এককভাবে নির্বাচনে অংশ নেন।
বিশ্লেষকদের মতে, এই উত্থান শুধু একজন তারকার রাজনৈতিক সাফল্য নয়, বরং তামিলনাড়ুর দীর্ঘদিনের দ্বিদলীয় রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের সূচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts