নবউজ প্রবাসী ডেক্স :

মালদ্বীপের ভাভু প্রবাল দ্বীপপুঞ্জ এলাকায় কেভ ডাইভিং করতে নেমে পাঁচ ইতালীয় নাগরিকের মৃত্যু হয়েছে। গভীর সমুদ্রের গুহা অনুসন্ধানের সময় তারা দুর্ঘটনার শিকার হন বলে জানিয়েছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, প্রায় ৫০ থেকে ৬০ মিটার গভীরে ডুব দেওয়ার পর তারা আর ভেসে ওঠেননি। পরে উদ্ধার অভিযানে সমুদ্রের নিচের একটি গুহা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বাকি চারজনের মরদেহও একই স্থানে রয়েছে।
মালদ্বীপের সামরিক বাহিনী বলছে, দুর্গম ও ঝুঁকিপূর্ণ পরিবেশের কারণে উদ্ধার অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ সরঞ্জামসহ প্রশিক্ষিত ডুবুরিদের কাজে নামানো হয়েছে।
নিহতদের মধ্যে একজন সামুদ্রিক জীববিদ্যার অধ্যাপক, তার মেয়ে এবং দুই তরুণ গবেষক রয়েছেন বলে জানিয়েছে জেনোয়া বিশ্ববিদ্যালয়।
প্রবল স্রোত ও বৈরী আবহাওয়ার মধ্যেই তারা ডাইভিংয়ে নেমেছিলেন। ওই সময় এলাকাটিতে নৌযান চলাচলের জন্য হলুদ সতর্কতাও জারি ছিল।
বিশ্বের জনপ্রিয় পর্যটন গন্তব্য মালদ্বীপে ডাইভিং দুর্ঘটনা তুলনামূলক বিরল হলেও সাম্প্রতিক বছরগুলোতে কয়েকটি প্রাণহানির ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts