আন্তর্জাতিক ডেস্ক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিসহ বৃহত্তর মধ্যপ্রাচ্যের জলসীমায় অন্তত ১৩৪টি সামুদ্রিক নিরাপত্তা ঘটনার তথ্য নিশ্চিত হয়েছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৫ জন নাবিক। জাতিসংঘ বলছে, সংঘাতের কারণে সামুদ্রিক নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্য মারাত্মক চাপের মুখে পড়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া ব্রিফিংয়ে সংস্থাটির সহকারী মহাসচিব খালেদ খিয়ারি আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) পরিসংখ্যান তুলে ধরেন। এতে ১১ নভেম্বর পর্যন্ত সংঘটিত সামুদ্রিক ঘটনাগুলোর হিসাব উল্লেখ করা হয়।

খালেদ খিয়ারি জানান, ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর অক্টোবর মাসে বাণিজ্যিক জাহাজকে ঘিরে সবচেয়ে বেশি ঘটনার তথ্য পাওয়া গেছে। এর প্রভাবে জ্বালানি, পরিবহন ও বিমা খরচ বেড়ে চলেছে। পাশাপাশি বিশ্বব্যাপী খাদ্যনিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিকে কোনোভাবেই স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া যায় না। বেসামরিক জাহাজের ওপর হামলা বন্ধ এবং নিরাপদ সামুদ্রিক চলাচল নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

নিরাপত্তা পরিষদের একই বৈঠকে বাহরাইনের প্রতিনিধি জানান, হরমুজ প্রণালিতে চলমান বিঘ্নের কারণে প্রায় ১ হাজার ৬০০টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জাহাজে ২৩ হাজারের বেশি নাবিক আটকা পড়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

বাহরাইনের প্রতিনিধি আরও অভিযোগ করেন, ইরান সমুদ্রতলের যোগাযোগ ক্যাবল, ডেটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত অবকাঠামোর মতো সামুদ্রিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে।

এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমে গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts