সিউজ প্রবাসী ডেক্স :

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে একজন ব্যক্তিকে বাংলাদেশে ‘পুশ ইন’-এর চেষ্টাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বুধবার ভোরে ভারতের নন্দীরচর সীমান্ত এলাকা থেকে ওই ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তিনি সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেন।
পরবর্তীতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি বলে জানিয়েছে বিজিবি। অভিযোগ রয়েছে, বিএসএফ ওই ব্যক্তিকে ফেরত না নিয়ে শূন্যরেখায় রেখেই চলে যায়।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরেই সীমান্ত এলাকায় ‘পুশ ইন’-এর চেষ্টা চলছে। এ ঘটনায় সীমান্তজুড়ে সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি। বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশ ইন’ প্রতিরোধে তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts