নিউজ প্রবাসী ডেক্স :
পুরোনো কয়লাচালিত চুল্লির কালো ধোঁয়া কমিয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদনে ঝুঁকছে বগুড়ার হালকা প্রকৌশল শিল্প। কারখানায় ইনডাকশন ফার্নেস, সিএনসি মেশিন, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্র এবং সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ার পাশাপাশি শিল্পবর্জ্য পুনর্ব্যবহার করেও তৈরি হচ্ছে ব্লক ও টাইলস। ফলে একদিকে উৎপাদন ব্যয় কমছে, অন্যদিকে বাড়ছে পণ্যের মান ও উদ্যোক্তাদের আয়।
বগুড়ার ‘সরকার মেটাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ কারখানার মালিক মো. শিহাব উদ্দিন সরকার ২০১৫ সালে কয়লাচালিত কাপোলা ফার্নেস দিয়ে ব্যবসা শুরু করেন। লোহা গলাতে বিপুল পরিমাণ কয়লার প্রয়োজন হওয়ায় কারখানায় সৃষ্টি হতো কালো ধোঁয়া, ছাই ও পরিবেশদূষণ। পাশাপাশি কাঁচামালের অপচয় এবং উৎপাদন ব্যয়ও ছিল বেশি।
২০২৪ সালে পরিবেশবান্ধব ও সম্পদ সাশ্রয়ী উৎপাদন পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার পর তার কারখানায় স্থাপন করা হয় আধুনিক ইনডাকশন ফার্নেস। এতে কয়লার পরিবর্তে বিদ্যুতের সাহায্যে ধাতু গলানো হয়। ফলে কারখানায় ধোঁয়া ও ছাইয়ের সমস্যা কমার পাশাপাশি কাঁচামালের অপচয়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
উদ্যোক্তা শিহাব উদ্দিন জানান, নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে তার উৎপাদন খরচ প্রায় ২০ থেকে ৩০ শতাংশ কমেছে। একই সঙ্গে পণ্যের গুণগত মান বেড়েছে এবং নতুন ধরনের ধাতু ব্যবহার করে বিভিন্ন পণ্য উৎপাদনের সুযোগ তৈরি হয়েছে।
পুরোনো কাপোলা ফার্নেসে এক টন পণ্য উৎপাদনে প্রায় ১০০ কেজি কয়লার প্রয়োজন হতো এবং উল্লেখযোগ্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts