নিউজ প্রবাসী ডেক্স :

লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে সহায়তাকারীদের জন্য আবারও পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবার সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।
শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এ ঘোষণা দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে অস্ত্র উদ্ধারে তথ্য ও সহযোগিতার জন্য পুরস্কার ঘোষণা করেছিলেন তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তবে এবার পুরস্কারের পরিমাণ বাড়িয়ে সর্বোচ্চ ২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে জনসাধারণের সহযোগিতা বাড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে পুরস্কার প্রদানের শর্ত ও বিস্তারিত তথ্য পরে জানানো হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts