নিউজ প্রবাসী ডেক্স:
দেশে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৮ জন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৩ জনে। আর বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪১ হাজার ৩২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকার বাইরের বিভিন্ন এলাকায় শনাক্ত হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১০২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ভর্তি হয়েছেন আরও ১৭৬ জন।
বিভাগভিত্তিক হিসাবে বরিশালে ১৭০ জন, খুলনায় ১৬৩ জন, চট্টগ্রামে ১২৩ জন, ময়মনসিংহে ৫০ জন, রাজশাহীতে ৪৯ জন এবং রংপুর বিভাগে ৬ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃত্যুর হিসাব সংরক্ষণ করা হচ্ছে। ডেঙ্গুর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বছর ছিল ২০২৩ সাল। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।
এর আগে ২০২৫ সালেও ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। সে বছর শনাক্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts