নিউজ প্রবাসী ডেক্স :

আইসিইউ শয্যার অভাবে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন প্রবাসী জাহাঙ্গীর আলম (৪০)। গুরুতর অসুস্থ অবস্থায় মালয়েশিয়া থেকে দেশে ফেরার পর উন্নত চিকিৎসার জন্য একাধিক চেষ্টা চালানো হলেও শেষ পর্যন্ত আইসিইউর ব্যবস্থা করা সম্ভব হয়নি।
ঢাকা মেডিকেলের এক শিক্ষার্থী জানান, জাহাঙ্গীর আলম একিউট নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত ছিলেন এবং দ্রুত আইসিইউতে নেওয়া জরুরি ছিল। কিন্তু হাসপাতালের সব আইসিইউ শয্যা পূর্ণ থাকায় তাঁকে নিবিড় পরিচর্যা দেওয়া যায়নি। চিকিৎসকদের বারবার পরামর্শ সত্ত্বেও শয্যা সংকটই হয়ে দাঁড়ায় মৃত্যুর কারণ।
হাসপাতাল সূত্রে জানা যায়, নির্ধারিত শয্যার তুলনায় কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় আইসিইউ সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। একটি আইসিইউ শয্যার বিপরীতে দীর্ঘ অপেক্ষমাণ তালিকা থাকায় প্রতিদিনই সংকটাপন্ন রোগীরা ঝুঁকির মুখে পড়ছেন।
জাহাঙ্গীর আলমের পরিবারের অভিযোগ, সর্বস্ব বিক্রি করেও তারা প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে পারেননি। এই মৃত্যু আবারও দেশের সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ সংকট ও স্বাস্থ্য ব্যবস্থাপনার দুর্বলতার বিষয়টি সামনে আনল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts