
নিউজ প্রবাসী ডেক্স :
চারটি গুরুতর অভিযোগের ভিত্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস ও তাঁর নেতৃত্বাধীন সরকারের কয়েকজন সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন।
সম্প্রতি একটি অনলাইন আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, সংবিধান লঙ্ঘন, রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রশ্ন, বিদেশি চুক্তি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরসংক্রান্ত ঘটনায় দায় নিরূপণ জরুরি। এ বিষয়ে পর্যায়ক্রমে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
অধ্যাপক কার্জনের দাবি, গত দেড় বছরে অস্বাভাবিক হারে অধ্যাদেশ জারি হয়েছে, যার অধিকাংশই আইনি অনিশ্চয়তায় রয়েছে। এসব বিষয় খতিয়ে দেখতে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন বলে তিনি মত