নিউজ প্রবাসী ডেক্স :

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যুদ্ধ অবসানে দেওয়া ১৪ দফা প্রস্তাবের জবাব পেয়েছে ইরান। এই জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র, যা এখন গভীরভাবে পর্যালোচনা করছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, প্রস্তাবটি সরাসরি নয়, বরং পাকিস্তান এর মাধ্যমে ওয়াশিংটনের কাছে পাঠানো হয়েছিল। যুক্তরাষ্ট্রের জবাব পাওয়ার পর সেটির বিভিন্ন দিক বিশ্লেষণ করা হচ্ছে।
তেহরান স্পষ্ট করেছে, এই ১৪ দফা প্রস্তাব মূলত চলমান সংঘাত বন্ধ করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এতে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা অন্তর্ভুক্ত নেই বলে জানানো হয়েছে।
কূটনৈতিক এই যোগাযোগকে অনেকেই সম্ভাব্য সমাধানের পথে একটি ধাপ হিসেবে দেখছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে ইরানের অবস্থান কী হবে, তা এখনই নিশ্চিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts