নিউজ প্রবাসী ডেক্স :

ইরান বর্তমানে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে, যেখানে যুদ্ধ, নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ অস্থিরতা একসাথে চাপ সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রভাবে দেশটির বাজারব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
প্রতিদিনই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। খাদ্য, ওষুধ, গাড়ি থেকে শুরু করে প্রযুক্তিপণ্য—সবকিছুর মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। ফলে ক্রেতা-বিক্রেতা উভয়ই অনিশ্চয়তায় ভুগছেন।
দেশটির মুদ্রা রিয়ালের দরপতন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ডলারের বিপরীতে রিয়ালের মূল্য রেকর্ড নিম্নস্তরে নেমে এসেছে, যার কারণে আমদানি কার্যত স্থবির হয়ে পড়েছে।
এদিকে দীর্ঘদিন ধরে ইন্টারনেট বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, আবার অনেক বড় কোম্পানি কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছে। এতে বেকারত্বের হার দ্রুত বাড়ছে।
সরকার মজুরি বাড়ানোর উদ্যোগ নিলেও তা মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে পারছে না। সাধারণ মানুষ তাদের আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রাখতে হিমশিম খাচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে এবং নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে ইরানের অর্থনীতি আরও গভীর সংকটে পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts