
নিউজ প্রবাসী ডেক্স :
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার নেতার বিরুদ্ধে রায় যে কোনো দিন ঘোষণা করা হবে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে। মামলার চার আসামিই বর্তমানে পলাতক রয়েছেন। প্রসিকিউশন তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে নির্দেশনা, ষড়যন্ত্র এবং নেতৃত্বের দায়ে জড়িত থাকার অভিযোগ এনেছে।