নিউজ প্রবাসী ডেক্স :

প্রাথমিক শিক্ষায় সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন বিষয় ‘শিল্প ও সংস্কৃতি’ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২০২৭ সাল থেকে বিদ্যমান শিক্ষাক্রমের আওতায় এ বিষয়ের একটি নতুন পাঠ্যবই অন্তর্ভুক্ত করা হবে। বইটিতে চারু ও কারুকলা, সংগীত, নৃত্যকলা এবং নাট্যকলার পাঠ থাকবে। এছাড়া ২০২৮ সালে নতুন শিক্ষাক্রমে ‘শিল্প ও সংস্কৃতি’র পাশাপাশি ‘ক্রীড়া’ বিষয়ও যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts