নিউজ প্রবাসী ডেক্স :

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন ঘোষণায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম আগের বছরের তুলনায় ২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি খাসি ও বকরির চামড়ার দামও বৃদ্ধি পেয়েছে।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কোরবানি ব্যবস্থাপনা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
নতুন নির্ধারিত দামে ঢাকায় লবণযুক্ত গরুর চামড়া প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকায় বিক্রি হবে। ঢাকার বাইরে এ দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা। গত বছর ঢাকায় এ দাম ছিল ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ছিল ৫৫ থেকে ৬০ টাকা।
এদিকে লবণযুক্ত খাসির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়া ২২ থেকে ২৫ টাকা। সারা দেশে একই দর কার্যকর থাকবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, চামড়া সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসন ও বাণিজ্য মন্ত্রণালয়ের টিম মাঠে সক্রিয় থাকবে। কোরবানির মৌসুমে যেন কোনো চামড়া নষ্ট না হয়, সে বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইমামদের সচেতনতা কার্যক্রমেও যুক্ত করা হবে।
তিনি আরও জানান, চামড়া সংরক্ষণে সরকার বিনামূল্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ সরবরাহ করবে। প্রয়োজনে কাঁচা চামড়া রপ্তানির বিষয়ও ঈদের পর বিবেচনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts