
নিউজ প্রবাসী ডেক্স :
যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে মাহিদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াছমিনা খাতুন (২৭) গোয়ালদা বাজার এলাকার সোহেল হোসেনের স্ত্রী। তিনি মাহিদিয়া গ্রামের মো. হযরত গাজীর মেয়ে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় ইয়াছমিনা তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। গভীর রাতে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত দেখতে পেয়ে স্বজনরা বিষয়টি পুলিশকে জানায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।