
নিউজ প্রবাসী ডেক্স :
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার বিরাট ইউনিয়নের উজান পাড়া গ্রামে পূর্ব বিরোধের জেরে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
শুক্রবার রাত আটটার দিকে এ সংঘর্ষ শুরু হয় বলে জানিয়েছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকবার হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ঈসমাইল হোসেন সরস ও একই ইউনিয়নের সদস্য মুজিবুর রহমানের মধ্যে জলমহাল ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত কয়েকদিন ধরে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার সূত্র ধরে রাতের দিকে টর্চলাইট ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের মধ্যে দিলকুশ মিয়া, মহিবুর মিয়া, বারাম মিয়া, জয়নাল আবেদীন, সেকুল মিয়া, রুমন মিয়া, উজ্জ্বল মিয়া, পাবেল মিয়া, হুসাইন মিয়া, কাবিল হোসেন ও নিজাম উদ্দিনসহ বেশ কয়েকজনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মো. আকবার হোসেন বলেন, পূর্ব বিরোধের জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনগত ব্যবস্থা