নিউজ প্রবাসী ডেক্স :

বাংলাদেশ ও ভারত এর মধ্যে প্রায় দেড় বছর ধরে চলা কূটনৈতিক টানাপড়েন কাটিয়ে আবারও স্বাভাবিক সম্পর্কের দিকে এগোচ্ছে দুই দেশ। এর অংশ হিসেবে উভয় দেশই ভিসা কার্যক্রম পুরোদমে চালুর উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশ ইতোমধ্যে সব ধরনের ভিসা প্রদান শুরু করেছে। অন্যদিকে ভারতও কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রমে ফিরবে বলে জানা গেছে।
ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়টি সম্প্রতি নয়াদিল্লি সফরে আলোচনার গুরুত্বপূর্ণ ইস্যু ছিল বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। বর্তমানে ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশের ভিসা কেন্দ্রগুলো চালু রয়েছে, যা দ্রুত কার্যক্রম পুনরুদ্ধারে সহায়ক ভূমিকা রাখছে।
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তন এবং পরবর্তী কিছু ঘটনার জেরে দুই দেশের সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে কমতে শুরু করেছে। বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক যোগাযোগ ও উচ্চপর্যায়ের বার্তা বিনিময়ের ফলে সম্পর্কের উন্নতি দৃশ্যমান হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের নতুন নেতৃত্বের মধ্যে ইতিবাচক যোগাযোগ এই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করেছে বলে মনে করা হচ্ছে।
সব মিলিয়ে, কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ধারাবাহিকতায় দুই দেশের জনগণের জন্য ভিসা সেবা দ্রুত স্বাভাবিক হতে যাচ্ছে—যা ভ্রমণ, চিকিৎসা ও ব্যবসায়িক যোগাযোগে নতুন গতি আনবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts