নিউজ প্রবাসী ডেক্স :

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, সর্বশেষ জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা থাকলেও নানা বাস্তবতায় শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে তাকে।
তিনি বলেন, সুযোগ পেলে নির্বাচনে দাঁড়িয়ে নিজের অবস্থান প্রমাণ করতে চেয়েছিলেন। তবে রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় সিদ্ধান্তের কারণে তা সম্ভব হয়নি বলে জানান তিনি।
২০২৪ সালের নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও সরকার পরিবর্তনের পর তার রাজনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে। সে সময় দেশের বাইরে থাকায় তিনি দেশে ফিরতেও পারেননি।
তবে রাজনীতি থেকে সরে যাননি বলে স্পষ্ট করেছেন সাকিব। তার বিশ্বাস, সময় এলে আবার সক্রিয়ভাবে রাজনীতিতে ফিরবেন। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, মাগুরার জনগণ ভবিষ্যতে তাকে আবারও সমর্থন দেবে।
তার ভাষায়, সুষ্ঠু নির্বাচন হলে জয় পাওয়া সম্ভব এবং মানুষের জন্য কাজ করার সুযোগ পেলে তা প্রমাণ করে দিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts