নিউজ প্রবাসী ডেক্স :

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে ২২০ পিস ভারতীয় ডিএনএ টাইট কিট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩ মার্চ) ভোর প্রায় ৪টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহলের সময় সীমান্ত পিলার ৭১/৯-এস থেকে প্রায় ৫০ গজ ভেতরে বাংলাদেশের অংশে রাজাপুর গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে কিটগুলো জব্দ করা হয়।
উদ্ধার হওয়া পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য প্রবেশ রোধে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা চলবে।
উদ্ধারকৃত কিটগুলোর বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts