নিউজ প্রবাসী ডেক্স :

Adani Power-এর একটি উৎপাদন ইউনিট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতের ঝাড়খন্ডে অবস্থিত এই ইউনিটটি কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে পড়ায় প্রায় ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।
Bangladesh Power Development Board (পিডিবি) সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ইউনিটটিতে সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে উৎপাদন বন্ধ রাখা হয়। সংশ্লিষ্টরা বলছেন, ত্রুটি মেরামতে অন্তত ৩ থেকে ৫ দিন সময় লাগতে পারে।
এর আগে আদানি পাওয়ার থেকে বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় ১,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আসছিল। তবে একটি ইউনিট বন্ধ থাকায় বর্তমানে সরবরাহ নেমে এসেছে প্রায় অর্ধেকে—৭৫০ থেকে ৭৭০ মেগাওয়াটে।
উল্লেখ্য, ভারত থেকে আমদানি করা এই কেন্দ্রটির দুটি ইউনিট মিলিয়ে মোট ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা। ২০২৩ সালে ধাপে ধাপে দুটি ইউনিট চালু হওয়ার পর থেকে দেশের বিদ্যুৎ সরবরাহে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল।
বর্তমান পরিস্থিতিতে উৎপাদন কমে যাওয়ায় জাতীয় গ্রিডে চাপ বেড়েছে। এতে করে দেশে লোডশেডিং পরিস্থিতি আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts