নিউজ প্রবাসী ডেক্স :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতি নিরসনে ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাব বর্তমানে পর্যালোচনায় রয়েছে। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, পরিস্থিতি খারাপ হলে আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে ওয়াশিংটন।
ফ্লোরিডায় এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, প্রস্তাবটি নিয়ে তাকে ইতোমধ্যে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। কূটনৈতিক আলোচনার অগ্রগতি থাকলেও তিনি সম্ভাব্য সংঘাতের ঝুঁকি উড়িয়ে দেননি।
তার ভাষায়, ইরান যদি কোনো ‘অগ্রহণযোগ্য’ পদক্ষেপ নেয়, তাহলে পুনরায় বিমান হামলা চালানোর সম্ভাবনা রয়েছে।
গত ৭ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত আপাতত থেমে আছে। তবে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে পরিস্থিতি এখনও নাজুক বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্প দাবি করেন, দীর্ঘদিনের সামরিক চাপ ও নৌ অবরোধে ইরান দুর্বল হয়ে পড়েছে এবং একটি সমঝোতায় পৌঁছাতে তারা আগ্রহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts