নিউজ প্রবাসী ডেক্স :

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন ও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে উৎসব ভাতার বিল জমা নেওয়া শুরু হবে আগামী ১০ মে থেকে।
মাউশির তথ্য অনুযায়ী, ১০ মে থেকে অনলাইনে বিল জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলবে। নির্ধারিত এই সময়সীমার পর আর কোনো বিল বা তথ্য গ্রহণ করা হবে না।
প্রতি মাসের মতো এবারও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব অনলাইনে দাখিল করবেন। এরপর সেগুলো যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়-এর সঙ্গে সমন্বয় করে অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন ও ভাতা সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে প্রদান করা হবে বলে জানিয়েছে মাউশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts