নিউজ প্রবাসী ডেক্স :

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নে তৃণমূল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ইছালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুজ্জামান মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমির ফয়সাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, শামীম আক্তার, শামীম রেজা, তন্ময়, হাসান, থানা আহ্বায়ক সফিকুল ইসলাম ও সদস্য সচিব রাজু আহমেদ।
সভায় আরও উপস্থিত ছিলেন ইছালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিল্লাল হোসেনসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মতবিনিময় সভায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আকাঙ্ক্ষা, প্রত্যাশা ও বিভিন্ন সাংগঠনিক পরামর্শ মনোযোগ সহকারে শোনেন জেলা নেতৃবৃন্দ। বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তৃণমূলের মতামতের গুরুত্ব তুলে ধরেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ধারাবাহিকভাবে তৃণমূল মতবিনিময় সভার আয়োজন করেছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts