নিউজ প্রবাসী ডেক্স :

প্রবল বর্ষণের কারণে কক্সবাজারে ভয়াবহ পাহাড়ধসে এক রাতেই অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে এসব দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, উখিয়ার বালুখালী, কুতুপালং ও জামতলী রোহিঙ্গা আশ্রয়শিবিরের চারটি পৃথক স্থানে এবং কক্সবাজার শহরের সাত্তার ঘোনা এলাকায় পাহাড়ধসের ঘটনায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।
টানা বৃষ্টির ফলে পাহাড়ের মাটি ধসে পড়ায় বসতঘর ও আশ্রয়স্থল ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং আরও অনেকে আহত হওয়ার আশঙ্কা রয়েছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার কার্যক্রম শুরু করে।
পাহাড়ধসের ঘটনায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts