★নিউজ প্রবাসী ডেক্স :

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি একাই নন, নির্বাসনে থাকা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন।
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছাড়ার পর এই প্রথম কোনো আন্তর্জাতিক গণমাধ্যমকে সরাসরি সাক্ষাৎকার দেন শেখ হাসিনা। সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফিরলে গ্রেপ্তার কিংবা প্রাণহানির ঝুঁকি থাকতে পারে, তবুও নিজের দেশের মাটিতেই ফিরতে চান।
শেখ হাসিনা আরও বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা নানা ধরনের নিপীড়নের শিকার হচ্ছেন। তিনি দলের নেতাদের উদ্দেশে বলেছেন, একসময় সবাই দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের পরও শেখ হাসিনা বিচার প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ বা কোন আদালতে আত্মসমর্পণ করবেন, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।
সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন, বিচার প্রক্রিয়ার মাধ্যমে সত্য উদঘাটিত হবে বলে তিনি বিশ্বাস করেন। একই সঙ্গে তিনি বলেন, দেশে ফেরার বিষয়ে বাংলাদেশ বা অন্য কোনো বিদেশি সরকারের সঙ্গে তার কোনো আলোচনা হয়নি।
রয়টার্সের ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনা ও রাজনৈতিক প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, এ বিষয়ে বাংলাদেশ সরকারের মুখপাত্র এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts