স্টাফ রিপোর্টার,:

যশোর সদর উপজেলার হাশিমপুরে সড়ক দুর্ঘটনায় সেলিম রেজা (৪০) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের হাশিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম রেজা বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি সদর উপজেলার লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম রেজা মোটরসাইকেলে করে যশোর শহরের বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে খাজুরায় যাচ্ছিলেন। পথে হাশিমপুরের আহার রেস্টুরেন্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় ঢাকাগামী একটি অজ্ঞাত পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক পিকআপ ও পরিবহন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ইছালী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে বারোবাজার হাইওয়ে পুলিশ। ঘাতক যানবাহন দুটিকে শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts