নিউজ প্রবাসী ডেক্স :

দেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর তার দেহাবশেষ কবর থেকে উত্তোলনের যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত মামলার বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান।
মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম আদালতে দেহাবশেষ উত্তোলনের পূর্বের আদেশ বাতিলের আবেদন করেন। সেই আবেদনের শুনানি শেষে আদালত আদেশ প্রত্যাহার করেন।
এর আগে গত ২৪ মে তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছিল। তবে বিষয়টি প্রকাশ্যে আসে চলতি মাসের ১০ জুন।
তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর জিয়াউল মোর্শেদ আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেছিলেন, ঘটনার প্রায় ২৯ বছর পর আদালতের নির্দেশে রমনা থানায় হত্যা মামলা রুজু হওয়ায় সুষ্ঠু তদন্তের স্বার্থে মরদেহ পুনরায় উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্তের প্রয়োজন রয়েছে।
তবে সর্বশেষ আদালতের সিদ্ধান্তে আপাতত সেই প্রক্রিয়া স্থগিত হয়ে গেল। বহুল আলোচিত এই মামলার পরবর্তী আইনি ও তদন্ত কার্যক্রম এখন নতুন মোড় নিতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *