নিউজ প্রবাসী ডেক্স : ॥
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অনলাইন জুয়ার অর্থ লেনদেন পরিচালনাকারী একটি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের বিরুদ্ধে বিদেশি নিয়ন্ত্রিত অনলাইন জুয়ার পেমেন্ট নেটওয়ার্ক পরিচালনার মাধ্যমে বিপুল অর্থের অবৈধ লেনদেনের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর বুধবার গাজীপুর ও কুমিল্লায় অভিযান চালিয়ে চক্রটির ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— আরিফুল ইসলাম রিফাত (২৩), আরমান হোসেন জিহাদ (২৩), মাসুদ হোসেন (২২), আব্দুল রাব্বী (২৩), কৌশিক আহমেদ শুভ (২৩) ও মশিউর রহমান তারেক (২০)।
অভিযানে তাদের কাছ থেকে ৬ হাজার ৬০০টি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট-সংযুক্ত সিম, ৬৭টি বিভিন্ন অপারেটরের সিমকার্ড, ৭০টির অনলাইন জুয়ার অর্থে বিলাসী জীবন, ছয় সদস্যের চক্র আটক
স্টাফ রিপোর্টার ॥
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অনলাইন জুয়ার অর্থ লেনদেন পরিচালনাকারী একটি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের বিরুদ্ধে বিদেশি নিয়ন্ত্রিত অনলাইন জুয়ার পেমেন্ট নেটওয়ার্ক পরিচালনার মাধ্যমে বিপুল অর্থের অবৈধ লেনদেনের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর বুধবার গাজীপুর ও কুমিল্লায় অভিযান চালিয়ে চক্রটির ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— আরিফুল ইসলাম রিফাত (২৩), আরমান হোসেন জিহাদ (২৩), মাসুদ হোসেন (২২), আব্দুল রাব্বী (২৩), কৌশিক আহমেদ শুভ (২৩) ও মশিউর রহমান তারেক (২০)।
অভিযানে তাদের কাছ থেকে ৬ হাজার ৬০০টি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট-সংযুক্ত সিম, ৬৭টি বিভিন্ন অপারেটরের সিমকার্ড, ৭০টির বেশি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
ডিবির দাবি, চক্রটি বিদেশি, বিশেষ করে চীনা নাগরিকদের নিয়ন্ত্রিত একটি অনলাইন জুয়ার পেমেন্ট প্ল্যাটফর্মের হয়ে বাংলাদেশে কাজ করত। অনলাইন জুয়ার লেনদেনের বিপরীতে তারা কমিশন পেত এবং সেই অর্থে বিলাসবহুল জীবনযাপন করত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রের মূল সমন্বয়কারী আরিফুল ইসলাম রিফাত দেশের বিভিন্ন অভিজাত হোটেল ও রিসোর্টে অবস্থান করতেন। গাজীপুরের একটি রিসোর্টের যে কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই কক্ষের দৈনিক ভাড়া ছিল প্রায় ৫০ হাজার টাকা। এছাড়া তিনি দামি ব্যক্তিগত গাড়িও ব্যবহার করতেন।
ডিবি জানিয়েছে, দেশে অনলাইন জুয়ার পেমেন্ট ব্যবস্থায় প্রতিদিন বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়। এ ধরনের অবৈধ নেটওয়ার্কের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
ডিবির দাবি, চক্রটি বিদেশি, বিশেষ করে চীনা নাগরিকদের নিয়ন্ত্রিত একটি অনলাইন জুয়ার পেমেন্ট প্ল্যাটফর্মের হয়ে বাংলাদেশে কাজ করত। অনলাইন জুয়ার লেনদেনের বিপরীতে তারা কমিশন পেত এবং সেই অর্থে বিলাসবহুল জীবনযাপন করত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রের মূল সমন্বয়কারী আরিফুল ইসলাম রিফাত দেশের বিভিন্ন অভিজাত হোটেল ও রিসোর্টে অবস্থান করতেন। গাজীপুরের একটি রিসোর্টের যে কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই কক্ষের দৈনিক ভাড়া ছিল প্রায় ৫০ হাজার টাকা। এছাড়া তিনি দামি ব্যক্তিগত গাড়িও ব্যবহার করতেন।
ডিবি জানিয়েছে, দেশে অনলাইন জুয়ার পেমেন্ট ব্যবস্থায় প্রতিদিন বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়। এ ধরনের অবৈধ নেটওয়ার্কের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।