নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি, ডাকাতি ও চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ যৌথ অভিযান চালানোর দাবি উঠেছে জাতীয় সংসদে।
বুধবার জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে জামায়াতে ইসলামীর দুই সংসদ সদস্য এ দাবি জানান। গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বয়ে যৌথ অভিযান চালানোর পাশাপাশি প্রয়োজনে ‘অপারেশন ক্লিন হার্টের মতো’ বিশেষ অভিযানের কথাও বলেন।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ছিনতাই, চুরি, ডাকাতি, মাদক ব্যবসা, শিশু অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। লোডশেডিংয়ের সুযোগে গ্রামাঞ্চলেও গরু চুরি ও সিঁধেল চুরিসহ নানা অপরাধ বাড়ার অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহার রাজধানীসহ বিভিন্ন শহরে ফুটপাত দখল ও তা ঘিরে গড়ে ওঠা চাঁদাবাজি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts