নিজস্ব প্রতিবেদক :
যশোরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণের অভিযোগে আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে প্রতিষ্ঠানটির কারখানা ও দোকানে এ জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, আসিফ সুইটসের কারখানায় নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করা হচ্ছিল। পাশাপাশি ময়লা-আবর্জনার পাশে খাদ্য প্রস্তুত এবং ফ্রিজে বাসি দই সংরক্ষণের অভিযোগও পাওয়া যায়।
এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।