নিউজ প্রবাসী ডেক্স :

যুক্তরাষ্ট্রের রাজধানী Washington, D.C.-তে হোয়াইট হাউজের সাংবাদিক সমিতির নৈশভোজে হঠাৎ গুলির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে Donald Trump-কে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
জানা গেছে, এক সশস্ত্র ব্যক্তি নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টা করলে গুলির ঘটনা ঘটে। সে সিক্রেট সার্ভিসের এক এজেন্টকে লক্ষ্য করে গুলি ছোড়ে, তবে বুলেটপ্রুফ ভেস্ট থাকায় ওই এজেন্ট অক্ষত থাকেন।
ঘটনাস্থলে ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডি Melania Trump-ও উপস্থিত ছিলেন। নিরাপত্তা বাহিনী দ্রুত তাদেরসহ উপস্থিত সব অতিথিকে নিরাপদে সরিয়ে নেয়।
পরে হামলাকারীকে আটক করা হয় এবং বর্তমানে সে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক কোনো সংঘাতের সম্পর্ক নেই এবং হামলাকারী একাই কাজ করেছে।
ঘটনার প্রায় আধ ঘণ্টা পর ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
এদিকে গুলির শব্দ শোনার পর নৈশভোজে উপস্থিত অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই টেবিলের নিচে আশ্রয় নেন এবং কিছু সময়ের জন্য অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts