
নিউজ প্রবাসী ডেক্স :
যশোরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ১৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ ২৫ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত সংগঠনের ১০ম জেলা কাউন্সিলে কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈর উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে অমিয় রহমানকে আহ্বায়ক এবং অলিপ বিশ্বাসকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সুপ্তি বিশ্বাস, মৃন্ময় মন্ডল, জয় মন্ডল, তপু বিশ্বাস, মাসুদ রানা, সাঈফুল দৌল্লা, রকি, তামিম হাসান, নাহিদ হাসান, হাসিব হোসাইন, সাকলাইন, খলিলুর রহমান ও লিটন পাল।
কাউন্সিলে বক্তারা বলেন, শিক্ষার বাণিজ্যিকীকরণ ও বেসরকারিকরণ, বেকারত্ব বৃদ্ধি, গণতান্ত্রিক অধিকার সংকোচন এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের প্রশ্নে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে এই কমিটি কাজ করবে। তারা আরও বলেন, ছাত্রসমাজের অধিকার প্রতিষ্ঠা, প্রগতিশীল রাজনীতির বিকাশ এবং বৈষম্যহীন সমাজ গঠনের সংগ্রামে সংগঠনটি অগ্রণী ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসদ যশোর জেলা আহ্বায়ক শাহজাহান আলী, জেলা সদস্য উজ্জ্বল বিশ্বাস, ইমরান খান এবং পলাশ পাল।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।