
নিউজ প্রবাসী ডেক্স :
কুড়িগ্রাম-এর নাগেশ্বরী এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য, যা ঘটনাটিকে আরও হৃদয়বিদারক করে তুলেছে।
জানা যায়, চিকিৎসার জন্য তারা রংপুর গিয়েছিলেন। চিকিৎসা শেষে গভীর রাতে মাইক্রোবাসে করে নিজ বাড়ি ফিরছিলেন। পথে নাগেশ্বরী পৌরসভার বাঁশের তল এলাকায় পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং অন্তত ১২ জন আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের বাড়িতে লাশ পৌঁছালে পুরো এলাকায় শোকের মাতম নেমে আসে। পরিবারগুলোর আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।