নিউজ প্রবাসী ডেক্স :

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পরিবর্তনের প্রেক্ষাপটে ব্যাংকটির পরিচালনায় নতুন করে হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জাতীয় সংসদে তিনি দাবি করেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থিতিশীলতার পথে থাকা ব্যাংকটিকে আবারও বিতর্কের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।

মঙ্গলবার সংসদে ইসলামী ব্যাংক সম্পর্কিত এক নোটিসের ওপর আলোচনায় অংশ নিয়ে শফিকুর রহমান ব্যাংকের শেয়ার প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে চেয়ারম্যান ও এমডি পরিবর্তনের কারণ জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা না হলে গ্রাহকদের আস্থা আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts