নিউজ প্রবাসী ডেক্স:

২০২৬ সালের ডিসেম্বর মাসে চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হচ্ছে। এ জন্য বাড়তি ছুটি নিতে হবে মাত্র এক দিন। মহান বিজয় দিবসের সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত করলেই মিলবে দীর্ঘ এই অবকাশ।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে দেশজুড়ে সাধারণ ছুটি থাকবে। পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার কর্মদিবস। তবে ওই দিন কেউ নৈমিত্তিক বা বার্ষিক ছুটি নিতে পারলে পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিন ছুটি কাটাতে পারবেন।

সে হিসাবে ১৬ ডিসেম্বর বুধবার থেকে ১৯ ডিসেম্বর শনিবার পর্যন্ত ছুটির সুযোগ তৈরি হবে। অর্থাৎ বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলেই বুধবার থেকে শনিবার পর্যন্ত কর্মস্থলের বাইরে থাকার সুযোগ পাবেন চাকরিজীবীরা।

বছরের শেষ সময়ে অনেকেই পরিবার-পরিজন নিয়ে ভ্রমণ কিংবা অবকাশ যাপনের পরিকল্পনা করেন। বিশেষ করে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের জন্য এ ছুটি হতে পারে ভ্রমণের ভালো সুযোগ।

তবে টানা চার দিনের ছুটি উপভোগ করতে হলে ১৭ ডিসেম্বরের ছুটি আগে থেকেই কর্মস্থল থেকে অনুমোদন করিয়ে নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts