নিউজ প্রবাসী ডেক্স :

রাজধানী ঢাকা-তে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এদিকে, বর্তমান ডিসি মো. রেজাউল করিমকে প্রত্যাহার করে মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
ফরিদা খানম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২৫তম বিসিএসের মাধ্যমে ২০০৬ সালে প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। কর্মজীবনে তিনি চট্টগ্রামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলায় দায়িত্ব পালন করেছেন।
সরকার পরিবর্তনের পর প্রশাসনের বিভিন্ন স্তরে যে রদবদল চলছে, তারই ধারাবাহিকতায় এই পদায়ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts